দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা মুশফিকুর রহিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। রোববার সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩৩ রানে হারিয়েছে টাইগাররা।

প্রথমার্ধের বড়াডুবির ম্যাচে ব্যাট হাতে ৮৭ বলে ৮৪ রান করেন ম্যাচ জয়ে দারুন ভূমিকা রাখেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়েও দারুন সময় পার করেছেন তিনি। যার কারণে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মুশফিকের হাতে।

অন্যদিকে, ম্যাচের দ্বিতীয়াংশে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভার বোলিং করে ৩০ রান খরচায় নিয়েছেন ৪ টি উইকেট।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে প্রতিপক্ষ লঙ্কা ক্রিকেটাররা ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২২৪ রান করে অলআউট হয় সফরকারীরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »