ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বিসিবি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বিশ্বকাপে ব্যার্থতার দায়ে স্টিভ রোডস কে বিদায় দিয়ে ২০১৯ সালের আগস্ট মাসে রাসেল ডমিঙ্গোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি অনুযায়ী আগামী আগষ্ট মাস পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে কাজ করার কথা থাকলেও এর ভিতরে সফলতা ও ব্যার্থতার দিক বিবেচনা করে চুক্তির আগেই তাকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। তবে, সব সিদ্ধান্ত উড়িয়ে দিয়ে, রাসেল ডোমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বিসিবি!

মূলত করোনাকালের এই পরিস্থিতিতে আপাতত বিকল্প কাউকে নিয়ে ভাবতে চাইছে না বোর্ড। সেই হিসেবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচ হিসাবে থাকতে পারেন ডমিঙ্গো।

২০১৯ সালের ২১ আগস্ট বাংলাদেশের কোচ হিসেবে চুক্তিভিত্তিক যাত্র শুরু করেন, সাউথ আফ্রিকান সাবেক এই ক্রিকেটার। দুই বছরের চুক্তিতে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই খেলার পরিকল্পনা নিয়েছিল বোর্ড। কিন্তু করোনার কারণে বিশ্বকাপের সেই আসরটি পিছিয়ে পড়েছে।

চলতি বছরে টি টুয়েন্টি বিশ্বকাপ হবে। তাই বোর্ড চাইছে না নতুন কাউকে নিয়োগ দিতে। সেই হিসেবে বিকল্প না থাকায় ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় বোর্ড। ডমিঙ্গোর পাশাপাশি ব্যাটিং কোচ জন লুইসও বিশ্বকাপ পর্যন্ত থাকছেন বলে জানা যায়।

এ বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এখানে ২-৩টা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে চুক্তি নবায়ন করব কি করব না। এটা একটা ইস্যু। দ্বিতীয়টা হচ্ছে যদি আমরা নবায়ন না করি তাহলে বিকল্প একটা থাকতে হবে। থাকতে হবে তো? এই করোনাকালে এবং বিশ্বকাপের আগে এমন কোন কিছু আমাদের মাথায় নেই। এটাই বাস্তবতা।’

ব্যাটিং কোচ প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘এখন পর্যন্ত মাত্র আমরা জড়িত হতে শুরু করেছি। আমরা বলতে ক্রিকেট বোর্ড সরাসরি একটু জানার চেষ্টা করছে। কি হচ্ছে কেন হচ্ছে। সমস্যা হচ্ছে আজকে হার জিত নিয়ে বড় কথা না। আজকে আমাদের ব্যাটিংটা দেখুন। ওরা কয়টা ভালো বল, দারুণ ফিল্ডিং করে আমাদের উইকেট নিয়েছে?’

‘শট সিলেকশনগুলো কি ঠিক ছিলো? এখানে যত ভালো কোচই আনেন লাভ নেই তো। এখানে কোচের কথাটা পরে। আগে আমাদের প্লেয়ারদের নিয়ে বসতে হবে ওদের চিন্তা ধারাটা কি। এখানে কয়েকটা আউট খুবই বিচ্ছিরি ছিলো। কোনো কারণই নেই এসব শট খেলার এই সময়টায়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »