মুশফিক-রিয়াদের ব্যাটে ঘুরে দাড়াচ্ছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টানা দুই বলে তামিম ইকবাল ও মোহাম্মদ মিথুনকে হারিয়ে হঠাৎ করেই সিরিজের প্রথম ম্যাচে বাকরুদ্ধ বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে এসে কিছুটা স্বস্তির আবাশ দিচ্ছেন মুশফিক ও রিয়াদ। দারুণ জুটি গড়ে দলের কক্ষপথ পরিবর্তন করে নিচ্ছেন এই দুই ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ ওভারে ১৭৪ রান। উইকেটে ৬৪ বলে ৫৮ রানে মুশফিক ও ৪৭ বলে ৪০ রানে আছেন মাহমুদুউল্লাহ রিয়াদ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার লিটন সাজঘরে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেন তামিম-সাকিব। কিন্তু তাদের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এদিন সাকিব ফেরেন ১৫ রান করে। তবে দারুণ খেলেন তামিম। তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলকে দ্রুত এগোনোর কাজটা করছিলেন তিনি। হাফসেঞ্চুরিও তুলে নেন। তবে ইনিংসের ২৩তম ওভারের ৫ম বলে তিনি এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন ফেরেন। পরের বলেই একই ভাবে আউট মোহাম্মদ মিথুন। যে কারণে বিপদে পড়ে স্বাগতিকরা। এমন এক অবস্থা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ। এরইমধ্যে মুশফিক তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। অন্য প্রান্ত মাহমুদউল্লাহ খেলছেন নিজের মতো করেই। তাদের জুটিতে এখন পর্যন্ত এসেছে ৮২ রান। এরফলে বাংলাদেশও বড় স্কোরের স্বপ্নই দেখছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »