আবারো ব্যর্থ মিঠুন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চেনা কন্ডিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে সময় নেননি তামিম ইকবাল। তবে বাংলাদেশের এই অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেননি লিটন দাস মিঠুনরা। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ফিরেছেন ০ রানে।

তামিম ফেরার পরের বলে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। ধনাঞ্জয়া ডি সিলভার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। তামিমের মতো মিঠুনও রিভিউ নিয়েছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। ফলে ১ বলে কোনো রান না করেই ফিরতে হয় তাঁকে।

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে উইকেটে ৩৪ ও ১১ রান আছেন মুশফিক ও মাহমুদুউল্লাহ রিয়াদ।

একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »