নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামিকাল রবিবার মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শেষ সময়ে তাই নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে দুই দল। বাংলাদেশের স্পিন বিভাগের শক্তিমত্তা আর পিচ কন্ডিশন মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে লংকানরা। তবে বিশেষ ভাবে ফিল্ডিং দিয়েই প্রভাব বিস্তার করছে চাইছে লংকানরা এমনটাই জানান লংকান অধিনায়ক কুশাল পেরেরা।
প্রতিপক্ষ অধিনায়ক পেরেরা ম্যাচ পূর্ববর্তী দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টাইগারদের স্পিন আক্রমণ নিয়ে বলেন, ‘আমরা জানি যে বাংলাদেশের মূল শক্তির জায়গা স্পিন। সুতরাং আমরা আশা করছি স্পিনারদের সাহায্য করে এমন উইকেটই হতে পারে।’
যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তিন পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছেন রাসেল ডোমিঙ্গো। তবুও ঘরের মাঠে যে টাইগারদের মূল শক্তি স্পিন সে ব্যাপারে ভালোই জানেন লংকান অধিনায়ক। আর তারাও সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পেরেরা। তবে ফিল্ডিংয়ে বাড়তি নজর দিচ্ছেন তারা।
লঙ্কানদের নতুন ওয়ানডে অধিনায়ক কুশল পেরেরা এ প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি আমাদের ফিল্ডিং সামর্থ্য বেশ ভালো যা সিরিজে বড় প্রভাব রাখতে পারে।’
তরুন অনভিজ্ঞ বোলিং এট্যাক হলেও এই তরুনদের নিয়েই বেশ আশাবাদী লংকান অধিনায়ক। সেই সাথে ডেথ ওভারে আলাদা পরিকল্পনার কথাও জানান তিনি।
পেরেরা বলছেন, ‘আমাদের ডেথ বোলিং নিয়ে পরিকল্পনা আছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে এই ভূমিকাটা কেবল অভিজ্ঞরাই ভালোভাবে সামলাতে পারে। আমরা শুরু থেকেই নিখুঁত কিছু আশা করতে পারিনা।’
‘আমাদের বোলাররা নতুন এই ভূমিকায়, সুতরাং আমাদের ধৈর্য্য ধরার প্রয়োজন। মাঝে মাঝে আমদের আঘাত পাওয়ার প্রয়োজন হয় এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে।’
