নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড সফরে এক ফিফটির দেখা পেলেও ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই অনিয়মিত সৌম্য সরকার। দীর্ঘদিন ধরে দলে থাকলেও নিয়মিত পারফর্ম করতে পারছেন না এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়েও হচ্ছে বেশ আলোচনা-সমালোচনা। তবে সৌম্যকে যোগ্য সমর্থন দিচ্ছেন প্রধান নির্বাচক সহ হেড কোচ।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিথুন সৌম্যর ব্যাপারে বলেন তারা নিয়মিত পারফর্ম করতে না পারলেও তাদের সেই এবিলিটি আছে আর তাই তাদের প্রতি আস্থা রেখেছেন তিনি। নিয়মিত পারফর্ম না করলেও সেটা খুবএকটা সমস্যা দেখছেন না বলেও জানান তিনি।
এদিকে সৌম্যকে নিয়ে হেড কোচ রাসেল ডোমিঙ্গো সংবাদ সম্মেলনে বলেন, ‘সৌম্য বোলিং করতে পারে, তাই সে নিচের দিকেই ব্যাটিংয়ের বিবেচনায় আছে। তবে টপ অর্ডারেও সে একজন অপশন। তিনে ব্যাট করেছে নিউজিল্যান্ডে।’
সৌম্যর ভূমিকা যেমনই হোক, তার ওপর থেকে আস্থা হারাচ্ছেন না কোচ। তার ভাষ্যমতে ,‘তার ওপর আস্থা আছে। সে মানসম্পন্ন একজন খেলোয়াড়। একটু ভাগ্য পক্ষে থাকতে হবে। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। এমন খেলোয়াড়দের সাপোর্ট দিতে হবে।’
মিঠুন সৌম্য দুইজনের একজনকে হয়তো দেখা যাবে একাদশে ঠিক কে খেলবেন তা এখনো নিশ্চিত না। ডঙ্গোর দাবি, মিঠুন নাকি সৌম্য সেই প্রশ্নের উত্তর এখনও খোঁজেনি খোদ টিম ম্যানেজমেন্ট, ‘আজ নির্বাচকদের সাথে বসব। সৌম্যর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও একাদশ সাজানো হয়নি।’
সংবাদ সম্মেলনে দুই দলের ব্যাটিং অর্ডারের তুলনা করার বিষয়ে ডমিঙ্গো বলেন, ‘শ্রীলঙ্কার দুই-একজন বড় খেলোয়াড় এবার নেই। চান্দিমাল নেই, ম্যাথিউস নেই। তবে তাদের হাই কোয়ালিটি খেলোয়াড় আছে, কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। তরুণ দলটি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে যা আমাদের চাপের কারণ হতে পারে। আমার ছেলেরা ভালো প্রস্তুতি নিয়েছে। টপ অর্ডার ভালো করছে। দুই ব্যাটিং অর্ডারের লড়াই দেখতে আমিও উদগ্রীব হয়ে আছি।’
