নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেকদিন ধরেই জাতীয় দলের জার্সিতে অনিয়মিত মোসাদ্দেক হোসেন। এই স্পিন বোলিং অলরাউন্ডার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে এই শ্রীলঙ্কার বিপক্ষেই।
আসন্ন লঙ্কা সিরিজে আবারও ডাক পেয়েছেন ওয়ানডে দলে। সিরিজ শুরুর আগেরদিন আজ মোসাদ্দেককে দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
তিনি জানিয়েছেন,”সাত নম্বরে তারা এমন একজনকে চাচ্ছিলেন যিনি ব্যাটিংয়ের সঙ্গে স্পিন বোলিংটাও করতে পারেন। সেই ভাবনাতেই মোসাদ্দেককে ডাকা হয়েছে।
এছাড়া আমরা সাত নম্বরের জন্য এমন কাউকে চাচ্ছিলাম যে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন পারবে। আফিফ, মোসাদ্দেক এই ভাবনা থেকেই দলে রয়েছে।”
ঘরের মাঠে শেষ সিরিজে সৌম্য সরকার খেলেছিলেন ফিনিশার হিসেবে। তবে এই সিরিজে তাকে টপ অর্ডারে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডমিঙ্গো।
টাইগার কোচ বলেন,”সৌম্য পেস বোলিং পারে, সে টপ অর্ডারেও আসতে পারে। মোসাদ্দেক লোয়ার মিডল অর্ডারে প্রতিদ্বন্দ্বিতা করবে। সে এমন কেউ যে ম্যাচ শেষ করে আসতে পারবে, ভালো ফিল্ডার, বোলিং-ব্যাটিং পারে, ভালো প্যাকেজ।”
