ক্রিকেটকে বিদায় বললেন বয়েড র‍্যানকিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের পেসার বয়েড র‍্যানকিন। আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড দুই দেশের হয়েই খেলেছেন এই পেসার। ৩৬ বছর বয়সে এসে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দুই দেশের পক্ষে তিন ফর্মেটেই খেলেছেন বয়েড র‍্যানকিন। আয়ারল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার তিনি। ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ড এর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন র‍্যানকিন।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যুগের বৈচিত্র্যময় ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। পুরো ক্যারিয়ারে আয়ারল্যান্ডের হয়ে ২ টি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি। আয়ারল্যান্ড এর হয়ে ২০০৭, ২০১১ বিশ্বকাপ খেলার পর টেস্ট খেলার আশায় ইংল্যান্ডে পাড়ি জমান র‍্যানকিন। ইংল্যান্ডের হয়ে ২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজ খেলার গৌরব অর্জন করেন তিনি। টেস্ট ছাড়াও ইংল্যান্ডে পক্ষে ৭টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পান। ৩ বছর ইংল্যান্ডের পক্ষে খেলেন তিনি। ২০১৬ সালে আবার নিজ দেশ আয়ারল্যান্ডে ফিরে যান র‍্যানকিন।

২০১৮ সালে আয়ারল্যান্ড এর টেস্ট অভিষেক ম্যাচেও ছিলেন র‍্যানকিন। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে দেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি।দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ড দলটিকে সার্ভিস দিয়েঋেন বয়েড। তাই বিদায় বেলায় আয়ারল্যান্ড ক্রিকেট দলকেই স্মরন করেছেন তিনি।

র‍্যানকিন বলেন, ‘স্বপ্নেও কখনও ভাবিনি আয়ারল্যান্ডের হয়ে এত লম্বা সময় ধরে খেলব এবং অনেকগুলো বিশ্বকাপ খেলব। আইরিশদের জার্সি পরাটা আমি কখনও ভুলব না।’

র‍্যানকিনের প্রায় দেড় যুগের বন্যাট্য ক্রিকেট ক্যারিয়ারের বিদায় ঘণ্টা নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ৩৬ বছর বয়সী এই পেসার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

অবসরের আগে ইংল্যান্ড-আয়ারল্যান্ড মিলিয়ে ৩টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন র‍্যানকিন। বল হাতে যথাক্রমে টেস্টে ৮, ওয়ানডেতে ১০৭ এবং টি টোয়েন্টি তে ৫৫ উইকেট শিকার করেছেন তিনি।

নিউজক্রিকেট/রাসেল!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »