লিটন-সৌম্যর ব্যাটের দিকে তাকিয়ে তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামি ২৩ মে (রবিবার) থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সৌম্য-লিটনরা। বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল তাকিয়ে আছেন সৌম্য লিটনদের ব্যাটের দিকেই। বেশ ভালোভাবে ক্যারিয়ার শুরু করলেও ধরে রাখতে পারেননি তারা।

অফ ফর্ম আর টানা ব্যর্থতায় খেই হারিয়ে ফেলেছেন দু’জনেই। তাই বাংলাদেশ অধিনায়ক মনে করেন তারা তাদের স্বরুপেই ফিরে আসবে। তবে এই দু’জনের সাথে তামিম মিরাজকে মেলাতে চান না। তার মতে মিরাজ সেরা দেখেই সেরা বোলারদের সাথে শীর্ষে আছে র‍্যাঙ্কিং এ।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনে করেন, ‘মিরাজ ভালো কিছু করেই দলে রয়েছে। সেটা তাঁর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং দেখলেই বোঝা যায়।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এদের মাঝে কি মিরাজও আছে? মিরাজ কিন্তু ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এখন ৫ নম্বর বোলার। খুব বেশি বাংলাদেশী বোলার- একজন-দুজন ছাড়া- কিন্তু শীর্ষ দশে ছিল না। সে নিশ্চয়ই খুব ভাল কিছু করছে, যে কারণেই সে ৫ নম্বর। অন্য যে দুজন- লিটন-সৌম্য- আমি অবশ্যই বলব যে আমার আশা তারা এ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমার ধারণা এ দুজনের অনেক বেশি সম্ভাবনা আছে, তাদেরকে এখন ডেলিভার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটাও বলছি না, তারা কিছু করে নাই, কিছু তো করেছেই। তবে তাদের কাছ থেকে যদি আরও বড় কিছু আসে, এটা দলের জন্য এর থেকে ভাল কিছু হতে পারে না। আপনি-আমি সবাই জানি, সৌম্য-লিটন কেমন, যদি অমন দুই-একটা বড় পারফরম্যান্স এই সিরিজে পাই, তাহলে জীবনটা সহজ হয়ে যায় আরকি।

গেলো বছর ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে লিটন দূর্দান্ত ব্যাটিং করলেও এরপর থেকেই তিনি অফ ফর্মে! এদিকে নিউজিল্যান্ড সিরিজে সৌম্য এক ম্যাচে ফিফটি করলেও টানা রান করতে পারছেন না। সব মিলিয়ে বাংলাদেশের অধিনায়ক লংকানদের বিপক্ষে চোখ রাখছেন এ দুইজনের দিকেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »