নতুন নিয়মে নাখোশ লঙ্কান ক্রিকেটাররা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) অনেকটা সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তরুনদের নিয়ে বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেন। এতে শ্রীলঙ্কার ক্রিকেটাররা সাক্ষর করেননি বলে জানান ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী আইনজীবি নিশান সিডনি প্রেমাথিরত্নে।

বর্তমানে বেশ কিছু তরুন ও নতুন ক্রিকেটার আছেন যারা কিনা বাংলাদেশের বিপক্ষে খেলতে সফরে এসেছেন। এদের মধ্যে অনেকেই একদম নতুন হওয়ায় তারা এখনো চুক্তিবদ্ধ হয়নি। তারা শুধুমাত্র সফরভিত্তিক চুক্তি অনুযায়ী খেলতে এসেছে তবে বাকি ক্রিকেটাররা চুক্তিবদ্ধ হলেও সফরে থাকায় চুক্তিতে সাক্ষর করতে পারেননি।

অবশ্য এবারের কেন্দ্রীয় চুক্তিতে পয়েন্ট পদ্ধতি এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে বেশ কয়েক নিয়মে পরিবর্তন আনাও হয়। ক্রিকেটারদের ফিটনেস, পারফরম্যান্স, অবদান সহ বেশ কয়েকটি নিয়ম করে চুক্তিবদ্ধ করা হয়। মূলত এসব নিয়মের কারণেই কেউই চুক্তিতে এখনো সাক্ষর করেননি বলে জানা যায়। শোনা গেছে অনেকে অবসরের হুমকিও নাকি দিয়েছেন। যদি বোর্ড ক্রিকেটারদের কথা না শোনেন একযোগে তারা অবসর নিবেন বলে জানান।

নতুন চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ডিকভেলা ও ধনঞ্জয়া ডি সিলভার বেতন ছাড়া বাকি সবারই বেতন পূর্বের বেতন থেকে কমানো হয়েছে। এতেও বেশ ক্ষুব্ধ হয়েছে ক্রিকেটাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »