ব্যাটিংয়ের ধরন নিয়ে আর কোন প্রশ্ন নয়- তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ব্যাট হাতে রিতিমত নানান আলোচনা সমালোচনার শিকার দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এ বিষয়ে অনেকটা অস্বস্তি প্রকাশ করেছেন তিনি। ব্যাটিং ধরন নিয়ে পরবর্তীতে আর কোন প্রশ্নের সম্মুখীন হতে চান না বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

আবির্ভাবেই দূর্দান্ত ব্যাটসম্যান হিসেবে প্রশংসা কুড়িয়ে নেওয়া তামিম ইকবাল বর্তমান সময়ের সাথে অনেকটাই স্লো হয়েগেছেন। বিগত বছরগুলোতে স্ট্রাইক রেট নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি।

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে অধিনায়কের এপ্রোচ কেমন থাকবে? এ বিষয়ে তিনি বলেন, ‘আমার ব্যাটিং এপ্রোচ নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেকবারই বলেছি। এটা কখনও থামছে না। প্রশ্ন আসতেই থাকে। আমি কোন এপ্রোচে খেলব? গত ৪-৫ বছরে যে এপ্রোচে খেলেছি ঐ এপ্রোচেই খেলব কারণ এতে আমি বেশ সফল হয়েছি। এটা নিয়ে আমার ভবিষ্যতেও আর কিছু বলার নেই। অনেক বলেছি… আমার অনুরোধ, এটা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবেন না।’

সিরিজের উইকেট নিয়েও কোনো কথা বলতে চাননি অধিনায়ক। মিরপুরে সচরাচর ধীর গতির উইকেট দেখা যায়। এবারও এমন হবে কি না, এই প্রশ্নের জবাবে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘উইকেট নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ক্লিয়ার ম্যাসেজ দিয়ে দিয়েছি। যে উইকেটের দায়িত্বে আছেন তাদেরকেও খুব স্পষ্টভাবে বলে দিয়েছি কী ধরনের উইকেট চাই। আশা করি আমরা সেরকম উইকেটই পাব। আর, সংবাদ সম্মেলনে এর চেয়ে বেশি কিছু বলা আমি জরুরী মনে করি না। কারণ আমি নিশ্চিত (এখানে বললে) প্রতিপক্ষও এটা জানবে। এরকম কোনো কিছু হবে না যা খুবই ভিন্ন। যারা এর সাথে আছে তাদের স্পষ্টভাবে বলে দেওয়া আছে কেমন উইকেট চাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »