সাকিবের তিনে ফেরা নিশ্চিত করলেন তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন নম্বরে খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও সেই সিরিজে ব্যাট হাতে তিনি সফল হতে পারেননি। যে কারণে দেশের বাইরে নিউজিল্যান্ড সফরে তিনে খেলানো হয় সৌম্য সরকারকে।
এরপর তিনিও ব্যর্থ হন।

শান্ত সৌম্যের ব্যর্থতায় আবারো  তিন নম্বর জায়গা ফিরে পাচ্ছেন অভিজ্ঞ সাকিব আল হাসান। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেই সাকিবকে তিন নম্বরে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন দলের অধিনায়ক তামিম ইকবাল।

আজ শুক্রবার তিনি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সাকিবকেই তিন নম্বরে দেখা যাবে এই সিরিজে। সেই সঙ্গে এই বাঁহাতি ব্যাটসম্যানের কাছ থেকে দলের অনেক বেশি প্রত্যাশা রয়েছে।

তামিম বলেন,’‘তার প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকবে। আপনাদের একটা ব্যাপার বুঝতে হবে সাকিব বিশ্বকাপে অনেক ভালো খেলেছে। আমি চাইবো সবসময় সে এমন খেলুক। কিন্তু সবসময় এরকম হবে না। এরকম না খেলতে পারলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমি অন্তত সেটা হবো না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »