বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে থাকছেন পাঁচ ধারাভাষ্যকার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজে থাকছেন পাঁচ ধারাভাষ্যকার

আগামী ২৩ মে হতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের সিরিজে গড়াবে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের তিনটি ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন দেশি বিদেশি ৫ জন ধারাভাষ্যকার। এদের মধ্যে তিন জন বাংলাদেশী, একজন শ্রীলঙ্কান এবং অপরজন জিম্বাবুইয়ান।

দেশের খ্যাতনামা দুই ধারাভাষ্যকার আতহার আলী খান ও শামীম আশরাফ চৌধুরী তো থাকছেনই, তাদের সাথে সহযোগী হিসাবে থাকছেন তরুণ ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি। এবং, বিদেশি দুই ধারাভাষ্যকার হলেন রোশান আবেসিংহে ও টিনো মায়োয়ো। এদের মধ্যে রোশান শ্রীলঙ্কান এবং মায়োয়ো জিম্বাবুইয়ান।

আগামী ২৩, ২৫ ও ২৮ মে পর্যায়ক্রমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। এবং সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেটের তীর্থস্থান মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »