ক্যান্সারে আক্রান্ত বাবাকে হারালেন ভুবনেশ্বর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘসময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন ভারত ক্রিকেট দলের পেসার ভুবনেশ্বর কুমারের বাবা কিরাণ পল সিং। নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতীয় এই পেসারের বাবা।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ক্যান্সার ধরা পড়ে ভুবনেশ্বরের বাবার শরীরে। ওই সময় আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছিলেন ভুবি। যদিও টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে আসেন তিনি।

কয়দিন আগেও হাসপাতালে চিকিৎসা চলছিল তার। তবে শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরার অনুমতি পান কিরণ পাল সিং। এরপর হাসপাতাল থেকে ফেরার দু’দিন পরেই মৃত্যুবরণ করেন ৬৩ বছর কিরণ পাল সিং।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »