নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ সিরিজেও জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি ও টেস্টে ফরম্যাটে হারিয়ে দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। এরপরেও এবার পিসিবির সমলোচনায় মেতেছেন দলটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
জিম্বাবুয়ের বিপক্ষে সেই টি-টোয়েন্টি সিরিজের একটিতে মাত্র ‘৯৯’ রানে অল-আউট হয়েছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ত ম্যাচ হেরেই বসে পাকিস্তান। যদিও পরবর্তীতে সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। সিরিজ জিতলেও পাকিস্তান দলের এমন ক্রিকেট মানতে পারছেন শোয়েব আখতার।
তিনি বলেন,”পাকিস্তান দল জিতছে, এতে কোনো দোষের কিছু নেই। এই জয়ী দলে খেলেও যদি কেউ ভালো না করে তাহলে তো কিছু বলার নেই। একটা সিরিজ চলছিল, এ জন্য ওই সময় তাদের সমালোচনা করারও কোনো দরকার ছিল না। আমরা তাদের সমর্থন দিয়ে গেছি যাতে তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। এখন সিরিজ শেষ হয়ে গেছে, চিৎকার করে বলব, এমন ক্রিকেট আর খেলো না। এটা মানা যায় না। এভাবে চলতে থাকলে বারবারই ব্যর্থ হবেন।”
রিজওয়ানকে সেই টেস্টে দুই ইনিংসে খেলানো হয় ছয় এবং সাতে। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের এমন ছেলে-খেলা পছন্দ হয়নি সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের। সেই সাথেও এটিও জানিয়ে রাখলেন এটি কারও চাচার দল নয়।
এ বিষয়ে তিনি বলেন,”আপনি জানেন না যে রিজওয়ানকে নিয়ে আপনি কী করছেন। রিজওয়ানও এটা নিয়ে ভাবতে শুরু করেছে। এটা কারও চাচার দল নয় যে আপনি চাইলেই সব ফরম্যাটে যে কাউকে ওপেন করাতে পারেন। দল আপনাকে যে ভূমিকায় দেখতে চায় সেটাতে আপনাকে অভ্যস্ত হতে হবে। যেহেতু পাকিস্তান জিতছিল তাই আপনি কে বা কোথা থেকে এসেছেন, তা নিয়ে কেউ ভাবেনি। একজন খেলোয়াড়ের তার নিজের ইচ্ছাতেই পারফর্মে উন্নতি করা উচিত এবং ক্রিকেটের নতুন ব্র্যান্ডের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।”
