নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে ঘরোয়া ক্রিকেট লীগ খেলার জন্য অনুমতি পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা পেসার শাহাদাত হোসেন রাজিব। পারটেক্স গ্রুপের হয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লীগে খেলবেন তিনি।
জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সময়ে সতীর্থ ক্রিকেটারের সঙ্গে অসুভ আচরনের দায়ে, সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছরের নিষেধাজ্ঞা সহ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিল ৩৪ বছর বয়সী এ পেসারকে। তবে কিছুদিন আগে শাস্তি মওকুফের জন্য বিসিবির কাছে আবেদন জানিয়েছিলেন শাহাদাত। মানবিক কারনে সেই আবেদনে সাড়া দিয়ে সাজা মওকুফ করে বোর্ড।
এবারের ঢাকা প্রিমিয়ার লীগ এবারের আসরে পার্টেক্স গ্রুপের হয়ে তিনি খেলবেন এটা প্রায় নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বিসিবিতে আনুষ্ঠানিকভাবে দলটির সাথে চুক্তি স্বাক্ষর করবেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে সেরা একাদশে সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে খেলবেন, এমনটাই জানিয়েছেন শাহাদাত হোসেন রাজিব। তিনি বলেন, আমি কঠোর পরিশ্রম করছি, আমার বলের গতিও বেড়েছে। আশা করি সেরা একাদশে খেলতে পারলে নিজের সেরাটা দিতে পারবো এবং ভালো কিছু করতে পারবো। সেই হতাশা এখন আর নেই এখন স্বপ্ন দেখছি লিগে নিজের সেরা পারফরমেন্স করে জাতীয় দলে ফেরার।রাজিব বলেন, আমি কঠোর পরিশ্রম করছি, আমার বলের গতিও বেড়েছে। আশা করি সেরা একাদশে খেলতে পারলে নিজের সেরাটা দিতে পারবো এবং ভালো কিছু করতে পারবো। সেই হতাশা এখন আর নেই এখন স্বপ্ন দেখছি লিগে নিজের সেরা পারফরমেন্স করে জাতীয় দলে ফেরার।
