টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিয়ে উত্তেজিত উইলিয়ামসন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশী ফাইনাল ম্যাচের আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। কিন্তু কেন উইলিয়ামসনরা সে সব নিয়ে ভাবছেই না। তাদের মাথায় কেবল শুধুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের বিপক্ষে খেলার কথা ভেবে উত্তেজিত তাঁরা।

সাংবাদিক বৈঠকে কেন উইলিয়ামসন বলেছেন, “অনেকদিন পর জাতীয় দলে ফিরতে পেরে ভাল লাগছে। সামনে যে কঠিন পরীক্ষা রয়েছে সেটা সামলাতে তৈরি আমরা। ইংল্যান্ডকে ওদের মাঠে খেলা মোটেই সোজা ব্যাপার নয়। তবে আমরা বেশি উত্তেজিত ভারতের বিরুদ্ধে নামব ভেবে। আপাতত একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। ভারতের বিরুদ্ধে নিরপেক্ষ কেন্দ্রে খেলা দারুণ ব্যাপার।”

গত এক সপ্তাহ আগে ইংল্যান্ডে পৌছেছে নিউজিল্যান্ড ক্রিকেটদল। সেখানে পৌছে প্রত্যেক ক্রিকেটার নিভৃতবাসে রয়েছেন। উইলিয়ামসন বলেছেন, “অনেকেই প্রথম বার জৈব সুরক্ষা বলয়ে এসেছে। আমাদের লক্ষ্য কত তাড়াতাড়ি নিভৃতবাস কাটিয়ে অনুশীলনে নেমে পড়তে পারি। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে গেলেও সময় দিতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »