প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস পেয়েছি- মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে, গত ২ মে থেকে নিয়মিত অনুশীলন বাংলাদেশ ক্রিকেটদল। বৃহস্পতিবার প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা লাল ও সবুজ একাদশে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ভালভাবেই প্র্যাকটিস সেরে নিয়ে তামিম সাকিবরা।

আগামী ২৩ মে থেকে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ৪৫ ওভারের এই প্র্যাকটিস ম্যাচে সাকিব-মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বিসিবি সবুজদল স্কোর করেছে ২৮৪/৩, ২৪ বল হাতে রেখে তামিম-মুশফিকুর রহিমের বিসিবি লাল দল জিতেছে ৫ উইকেটে।

বিকেএসপিতে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের চার-ছক্কায় দারুন সম্ভাবনা নিয়ে দিন শেষ করে টাইগাররা। ব্যাটসম্যানদের প্র্যাকটিস ভাল হয়েছে বলে মনে করছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি বলেন, “প্র্যাকটিস ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি মনে করি ব্যাটসম্যানদের জন্য বেশি ভালো হয়েছে।’ এই প্র্যাকটিস ম্যাচ থেকে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পেয়েছেন বলে মনে করছেন মোসাদ্দেক। তিনি আরও বলেন, “দুইদিন পর আমাদের আন্তর্জাতিক ম্যাচ। তার আগে আত্মবিশ্বাস নিয়ে গেছে এখান থেকে।’

প্র্যাকটিস ম্যাচে বোলাররা যথেস্ট রান খরচ করেছেন। প্রচন্ড গরমে ক্লান্ত হয়েছে বোলাররা, তারপরও অসহনীয় তাপমাত্রার মধ্যে কিভাবে বোলিং করতে হবে,তা শিখেছেন তারা, এমনটাই জানিয়েছে মোসাদ্দেক বলেন, “বোলারদের জন্যও আসলে ভালো হয়েছে যে ভালো উইকেটে কিভাবে বল করতে হয় আর গরমের মধ্যে বল করাটাও চ্যালেঞ্জিং হয়ে যায়। এ জায়গা থেকে আমি বলবো যে বোলারদের জন্য ভালো একটা প্র্যাকটিস ছিল।’

প্রচন্ড গরমের মধ্যে অনুশীলনে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। এমনটাই মনে করছেন মোসাদ্দেক-‘ আসলে এটা ডিপেন্ড করতেছে, গরম তো প্রতিদিন একই রকম থাকতেছেনা। গত দুইদিন গরমটা একটু বেশি ছিল। সে হিসেবে আমি বলবো অনুশীলনটা ভালো হয়েছে। গরমটা আমরা মানিয়ে নিতে পারছি, গরমটা তুলনামূলক বেশি। পেস বোলারদের জন্য একটু কঠিন হত সেটা তারা আজকে এখান থেকে কাভার করে নিয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »