‘আমরা বাংলাদেশকে হারাতেই এখানে এসেছি’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তরুনদের নিয়ে বাংলাদেশ সফরে এসেছে লংকান ক্রিকেট দল। আগামি ২৩ শে মে থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। মূলত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই তরুনদের নিয়ে সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই দল নিয়েই অর্জন করতে চান অনেক কিছু এবং হারানোর কিছু নেই বলেও জানান পেসার ইসুরু উদানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলেও ঘরের মাঠে টাইগারদের শক্তিমত্তা ও পারফরম্যান্স বিবেচনায় বেশ সমীহ করছে এই বা হাতি পেসার।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উদানা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার আছেন। বিপরীতে আমরা তরুণ দল নিয়ে এসেছি কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।’

বাংলাদেশে বেশ কয়েকবার এসেছেন উদানা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এও খেলেছেন তিনি। তার বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আর এই অভিজ্ঞতাই তিনি কাজে লাগাতে চান।

তিনি বলেন, ‘আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’

আগামি ২৩ মে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ২৫মে ২য় এবং ২৮মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »