নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লম্বা সময় ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (২০ মে) লঙ্কানদের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। সাকিবের মত টপ লিষ্টের খেলোয়াড়েরা মাঠে ফিরলে, দলের জন্য ভালো বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নিউজিল্যান্ডে সবশেষ ওয়ানডে সিরিজ থেকেই ছুটি নিয়েছিলেন সাকিব। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজের বাহিরে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। কিউই সিরিজের পর টেস্ট সিরিজ খেললেও কোনো ওয়ানডে খেলা হয়নি বাংলাদেশের।
চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। যে কারণে প্রায় চার মাস পর ওয়ানডে দলে ফিরেছেন তিনি। তাঁর ফেরাটা দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন নান্নু। তিনি বলেন, ‘সাকিব বা সেরা খেলোয়াড়রা দলে পেলে দল ভালো থাকে। অনুশীলন ম্যাচে তারা খেলেছে। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।’
ঘরের মাঠে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের কাছেনপাত্তা পায়নি ক্যারিবীয়রা। নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ায় বেশ আত্মবিশ্বাসী। নান্নু মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কা সিরিজও ভালো হবে। এ নিয়ে নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। তিন শূন্যতে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।’
তিনি আরও বলেন, ‘ঘরের মাঠে সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলে। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু ঘরের মাঠে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।’
