নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। তিনি ছাড়াও সিরিজ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৪ জন বাংলাদেশি অফিসিয়াল।
২৩ মে সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুলকে। এই ম্যাচে টেলিভিশন আম্পায়ারের ভূমিকা পালন করবেন গাজী সোহেল। এছাড়া তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে নিযুক্ত থাকবেন। ২৫ মে সিরিজের দ্বিতীয় ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। এই ম্যাচে টেলিভিশন আম্পায়ারের ভূমিকা পালন করবেন মাসুদুর রহমান মুকুল। এই ম্যাচেও তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে। শেষ ম্যাচেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত থাকবেন অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায়। তার সাথে থাকবেন তানভীর আহমেদ। এই ম্যাচে টেলিভিশন আম্পায়ারের ভূমিকা পালন করবেন গাজী সোহেল। মাসুদুর রহমান মুকুল থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে।
সিরিজের সবগুলো ম্যাচেই ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পরিচালনা করবেন হেনরি এলিসন।
