শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আজ  বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এর আগে টি-টোয়েন্টি খেলা হলেও বাংলাদেশের হয়ে এখনও ওয়ানডে খেলা হয়নি এ পেসারের। প্রাথমিক দল থেকে মূল দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের। স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের সাথে থাকবেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

একনজরে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »