শুরুর আগেই স্থগিত হওয়ার শঙ্কায় পিএসএল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গেল আসর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আয়োজন করতে আবারো বাঁধার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ হিসেবে আবুধাবি প্রশাসন জানিয়েছে, করোনা ভাইরাসের টিকা ছাড়া কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। যে কারণে শুরুর আগেই স্থগিত হবার শঙ্কা দেখা দিয়েছে টুর্নামেন্টটিতে।

এমন পরিস্থিতিতে আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে সমাধানের জন্য ২৪ ঘণ্টা সময়ও চেয়েছে তারা। সঙ্গে ছয়টি ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান বোর্ড। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান।

তিনি বলেন,”টিম মালিকরা একমত হয়েছিলেন যে আমরা যদি বৃহস্পতিবার বিকেল নাগাদ স্পষ্টতা না পাই তবে তাদের কাছে বাকি ২০ ম্যাচ স্থগিত করা ছাড়া অন্য কোনও বিকল্প থাকবে না। ইতিমধ্যে আমরা সংযুক্ত আরব আমিরাত সরকার এবং আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ চালিয়ে যাব কারণ তারা সংযুক্ত আরব আমিরাতে এই অনুষ্ঠানের জন্য সমান আগ্রহী।”

তিনি আরো বলেন,”আজকের অনলাইন আলোচনায় আমরা টিম মালিকদের আপডেট করেছি যে পিসিবিকে পরামর্শ দেওয়া হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পিএসএল অনুমোদন পেয়েছে। তবে, কিছু ছাড়ের অনুরোধ সম্পর্কিত কিছু ব্যাখ্যা এখনও অপেক্ষায় রয়েছে, যা বৃহস্পতিবার কোনও এক পর্যায়ে পাবো বলে প্রত্যাশিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »