নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচটি মহামারির গতবছর নভেম্বরে স্থগিত হয়ে যায়। চলতি বলছের নভেম্বরে স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি পুনরায় নতুন সূচিতে আয়োজন হতে যাচ্ছে। তাও অ্যাশেজের ঠিক আগে, হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। নিশ্চিতভাবেই আফগানিস্তানের জন্য, নিজেদের প্রমান করার দারুন সুযোগ হতে পারে এটা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জন্য অ্যাশেজের প্রস্তুতিও হতে পারে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে অস্ট্রেলিয়া ক্রিকেটের আন্তর্জাতিক মৌসুম। অধিনায়ক পেইনের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। কারণ নিজের অধিনায়কত্বকালে কখনোই নিজের ঘরের মাঠে খেলার সুযোগ পাননি পেইন।
সিরিজের দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা দিবারাত্রির, অ্যাডিলেইডে। নতুন বছরের ম্যাচগুলোর ভেন্যু ঠিক করা হয়েছে সিডনি আর মেলবোর্ন। তবে সিরিজের শেষ টেস্টটি হবে পার্থ স্টেডিয়ামের। প্রায় ৩ দশকে পর অ্যাশেজের শেষ টেস্টের ভেন্যু তালিকা থেকে বাদ পড়ল সিডনির নাম। আর ১৯৯০ সালের পর পরিকল্পনায় পার্থ টেস্ট দিয়ে অ্যাশেজ শেষের প্রস্তুতি। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণেই মূলত অন্যান্য সময়ের চেয়ে কিছু দেরিতে শুরু হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সূচি।
