নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত অক্টোবর থেকেই পর্যায়ক্রমে দীর্ঘদিন ধরেই জৈব সুরক্ষায় আছেন পেসার মোস্তাফিজুর রহমান। তবে, এই ৭ মাসে জৈব সুরক্ষায় খেলেছেন দেশীয় দুটি ঘরোয়া টুর্নামেন্ট, দুটি আন্তর্জাতিক সিরিজ সহ অসমাপ্ত আইপিএল টুর্নামেন্ট একটি।
করোনার প্রভাবে আইপিএল বন্ধ হয়েগেলে, ভারত থেকে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে একদিনের বিরতি নিয়ে আবারও শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে পুনরায় ঢুকে গেছেন জৈব সুরক্ষায়। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে আবারও যেতে হবে জৈব সুরক্ষায়।
পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরের সবটুকুই জৈব সুরক্ষায় কাটাতে হতে পারে। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারনে জৈব সুরক্ষায় ক্রিকেক,তা কষ্টকর বলে মনে করছেন মোস্তাফিজ। তিনি বলেন, “শেষ দুই বছর শুধু আমার জন্য না, সবার জন্যই খুব কষ্টকর এই বায়োবাবল।’
নিউজিল্যান্ড সফরের শুরুতে ২ সপ্তাহের কোয়ারেন্টিনের পর আইপিএলের পুরোটাই জৈব সুরক্ষায়। আইপিএল স্থগিত হওয়ার পর দেশে কোয়ারেন্টিন এবং জৈব সুরক্ষায়। গত ২৫ দিনে একটা মাত্র ম্যাচ খেলেছেন, ১ দিন মাত্র অনুশীলন করেছেন। তিনি নিজেই গনমাধ্যমকে এমনটূ নিশ্চিত করেছেন।
সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, “আমি আইপিএলে থাকাকালীন আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টিন দিয়ে প্রায় ২৫ দিনে একটা প্র্যাক্টিস আর একটা ম্যাচ খেলছি। এখন জানিনা, আমি আর সাকিব ভাই দুজনেই ওরকম ছিলাম। তিন দিনে কালকে তো প্র্যাকটিস করতে পারি নাই, আজকে করলাম। আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে কি হয়।’
১৯ দিন পর অনুশীলন করে সেই অনুভুতি জানিয়েছেন মোস্তাফিজুর-‘এদিকে ১৪ ওদিকে ৫ দিন। টানা উনিশ দিন যদি কিছু না করি, রুমের ভেতর থাকি। টুকয়াক যেগুলা করা যায় ওগুলা করে যদি প্রথম দিনেই কিছু ভাবি তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি, আজকে প্রথম সুযোগ পেলাম। এমনি হাতে ব্যথা লাগতে পারে।’
