নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতিমধ্যে তারা বাংলাদেশ অবস্থান করে কুয়ারেন্টাইনে আছেন। দলে সিনিয়র ক্রিকেটারদের ছাড়া একদল তরুন ক্রিকেটারদের নিয়ে আসে কুশল পেরেরারা। যদিও, আইসিসি ওয়ানডে সুপার লিগেও দলটির অবস্থান তলানিতে। ১৩ দলের ওয়ানডে সুপার লীগের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মাঝবরারর থাকলেও শ্রীলঙ্কা আছে ১২ তম অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৩-০তে হোয়াইট ওয়াশ হয়েছিল শ্রীলংকা।
তরুণদের নিয়ে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলংকা ক্রিকেটদল। তারপরও এই শ্রীলংকাকেই সমীহ করছেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন-‘এখন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসবে তারা কেউ ছোটখাটো না। শক্তির দিক থেকে শ্রীলংকাকে সমান-সমান বলেছেন এই বাঁ হাতি কাটার মাস্টার-‘আমার মনে হয় আমরা দুই দল সমান।
২০১৫ সাল থেকে হোম সিরিজে দারুণ বাংলাদেশের। এই সময়ে দ্বি-পাক্ষিক ১০টি ওয়ানডে সিরিজের মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের কাছে ২-১এ ওয়ানডে সিরিজ হার বাদ দিলে অবশিষ্ঠ ৯টি সিরিজের ট্রফি রেখে দিয়েছে বাংলাদেশ দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের যাত্রাটাও বাংলাদেশ করেছে জয় দিয়ে, গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ (৩-০) করে।
ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক হোম রেকর্ড ভাল বলে শ্রীলংকার বিপক্ষেও সেই রেকর্ডের ধারাবাহিকতার প্রত্যাশা করছেন মোস্তাফিজ-‘ হোমে আমরা বেশি ম্যাচ জিতছি তো, অবশ্যই আমরা হোমে এগিয়ে থাকব।’
