বাতিল হলো এশিয়া কাপ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা মহামারিতে গতবছরই স্থগিত হয় এশিয়া কাপের আসর। এরপর সেটি পিছিয়ে এ বছর জুনের হবার কথা থাকলেও করোনার প্রকোপে সেটি আর হচ্ছে না বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদিও এই সিদ্ধান্তে মূলে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

শ্রীলঙ্কায় করোনার প্রকোপ বেশ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। সবশেষ ২০১৮ সালে ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিলো এশিয়া কাপের শেষ আসর। এরপর করোনা মহামারিতে স্থগিত হয়ে যায় পরবর্তী আসর। এবার করোনার কারণেই একেবারেই বাতিল হলো এটি।

এশিয়া কাপ ইস্যুতে তিনি বলেন,

“দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে এই বছরের জুনে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়।”

যদিও একই সময়ে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সহ শ্রীলঙ্কা সফর থাকায় মূলত এশিয়া কাপে শক্তিশালী দল পাঠাতে পারবে না বিধায় এশিয়া কাপ বাতিল করা হচ্ছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ গুঞ্জন উঠেছে।

যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শুরুতে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা বললেও। হটাৎ করেই জুনে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ বাতিল করে দেওয়া হলো। ভার‍ত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ড সিরিজ অপরদিকে একই সময়ে পাকিস্তান ব্যস্ত থাকবে পিএসএল আয়োজনে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »