নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইসরায়েলি হামলায় এক প্রকার বিধ্বস্থ ফিলিস্তিন। হতাহতের সংখ্যাও অনেক! প্রতিদিনই রকেটের আঘাতে আতংকে দিন কাটছে ফিলিস্তিনিদের। ইসরায়েলের উপর পালটা আক্রমণ করলেও ইসরায়েলিরা এখনো পিছু হটেননি। এদিকে ফিলিস্তিনির গাজায় এমন বর্বর হামলার প্রতিবাদে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন তারকারাই পাশে দাড়াচ্ছে ফিলিস্তিনের।
বিভিন্ন দেশের ফুটবল তারকাদের সাথে সামিল হলেন বাংলাদেশী ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পাশে দাড়াচ্ছেন মুশফিক, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।
গাজায় মুসলিমদের উপর অমানবিক অত্যাচার আর নির্যাতনের প্রতিবাদে ফুটবল মাঠেও প্রতিবাদস্বরুপ দেখা গিয়েছে ফিলিস্তিনের পতাকা উড়াতে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশ ট্যাগ সেভ প্যালেস্টাইন সহ আরো প্রতিবাদ ও সমর্থনমূলক বাক্যতে সয়লাব।
ফিলিস্তিনির এই নিরপরাধ অসহায় মানুষদের পাশে দাড়িয়ে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে পোস্ট করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিক। সেখানে লিখেন,
“আমি, মুশফিকুর রহিম। বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।” একটি ছবি পোস্ট করেন তার নিচে লিখেন, ‘শক্ত থাক ফিলিস্তিন।’
এদিকে নিজের ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও। তিনি লিখেন, “আমি বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ ফিলিস্তিনের পাশে আছি।”
