নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৮ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন এবি ডি ভিলিয়ার্স। তবে চলতি বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারো দলে ফেরার কথা চিন্তা করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। তবে সেটা আর হয়ে উঠলো না।
গতকাল রঙিন পোশাকে ফেরার সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না ভিলিয়ার্স। একবার যে অবসরের ঘোষণা তিনি দিয়েছেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত তাঁর। আর তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন মার্ক বাউচার। দক্ষিণ আফ্রিকার একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন প্রোটিয়া প্রধাণ কোচ।
বাউচার বলেন,”ডি ভিলিয়ার্সের নিজস্ব কিছু বিষয় আছে, আমি ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। দুর্ভাগ্য যে সে আর খেলছে না। দুর্ভাগ্য এই জন্য বলছি যে সে এখনও টি-টোয়েন্টির অন্যতম সেরা ক্রিকেটার। পুরো বিশ্বের মধ্যে। কোচ হিসেবে আমি সবসময়ই আমার সেরা খেলোয়াড়দের চাই। যারা দলকে অনেক সাফল্য এনে দিতে পারে। এবি তার মধ্যে একজন। সে দলের এনার্জি বাড়িয়ে দেয়। কিন্তু তার সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে, আমাদের সামনে হাঁটতে হবে।”
