ইংল্যান্ড পৌছে কোয়ারেন্টাইন শিতিল করতে চায় বিসিসিআই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলতে ইংল্যান্ডের পথে ২ জুন রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল। মুম্বাইয়ে নিভৃতবাসে থাকার পর ইংল্যান্ডে পৌছেও ফের নিভৃতবাসে থাকার নির্দেশনা রেয়েছে। কিন্তু, এমনটা মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে বিসিসিআই।

১৮ জুন সাদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ামসনরা। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।

ইংল্যান্ড পৌঁছে ভারতীয় দলের ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকার কথা রয়েছে। বিসিসিআই বোর্ড চাইছে নিভৃতবাসে থাকার সময়ে অনুশীলনের অনুমতি এবং কিছুটা শিথিল করা হোক নিভৃতবাসের নিয়ম, এমনটাই দাবি বিসিসিআই-এর।

বিসিসিআই জানায়, “কিছুদিনের জন্য কঠোর নিভৃতবাস থাকবে। তারপর ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়া সফরে যেমন প্রথম ৩ দিন কঠোর নিভৃতবাস ছিল, তারপর অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুশীলনের পর হোটেলের বাইরে যেতে পারবে না কেউ।”

বিসিসিআই-এর লক্ষ্য প্রথম ম্যাচ খেলার আগে যেন ১০ দিনের জন্য অনুশীলন করতে পারেন ক্রিকেটাররা। বর্তমানে ক্রিকেটারদের মুম্বাই নিয়ে আসা হচ্ছে ব্যক্তিগত বিমানে। সেখানেই কঠোর নিভৃতবাসে রাখা হবে তাঁদের। তারপর ২ জুন ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা কোহলীদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »