নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন না ড্যারেন স্যামি। গতকাল মঙ্গলবার সেইন্ট লুসিয়ার পক্ষ থেকে নিশ্চিত করেছে এ তথ্য। তবে দলের সঙ্গেই থাকছেন স্যামি।
মূলত আগামী মৌসুমে সেইন্ট লুসিয়া দলের টি-টোয়েন্টি ক্রিকেট পরামর্শক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করবেন তিনি। তার নেতৃত্বেই গত আসরে ফাইনাল খেলেছে দলটি।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর স্যামি বলেছেন,”দলটির শুরু থেকেই এর অংশ হওয়া এবং অধিনায়কত্ব করা অনেক আনন্দদায়ক ছিল। যদিও সবাই বলে যে, সব ভালোরই শেষ আছে। সেটা এক্ষেত্রে নয়। আমি ও সেইন্ট লুসিয়া সবসময় একসঙ্গেই থাকব। কোচিংয়ের দিকে মনোনিবেশ করার পরই নিজের অন্য প্যাশনটি বুঝতে পেরেছি।”
