একইসঙ্গে করোনামুক্ত হলেন ভারতের তিন ক্রিকেটার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার প্রকোপের মাঝেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবারের আসর। তবে হুট করেই সব যেন ওলট-পালট হয়ে যায়। কারণ আইপিএলেও আঘাত হানে মরণব্যাধি এই ভাইরাস। একের পর এক ক্রিকেটার এই রোগে আক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত বাতিল হয় আইপিএল।

ভারতের তিন ক্রিকেটার অমিত মিশ্র, ঋদ্ধিমান সাহা এবং প্রাসিদ কৃষ্ণা গত ৪ মে করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। তবে দীর্ঘদিন এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন তিন ক্রিকেটারই। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুস্থতার কথা জানিয়েছেন অমিত মিশ্র। বাকি দুজনও ব্যক্তিগতভাবে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »