শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে শঙ্কা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মে-জুন মাসে বাংলাদেশের ভৌগলিক অবস্থা অন্য সময়ের চেয়ে বিন্ন আকার ধারন করে। এই সময় স্বাভাবিকের চেয়ে ঝড় বৃদ্ধির মাত্রা বেশি থাকে। ফলে এই সময়টাতে ঘূর্ণিঝড় হওয়া এখন আর অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে বড় বদ্ধীপ বলা হয়ে থাকে। এই বদ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে জানা যায়। এতে শঙ্কার মুখে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার আসন্ন সিরিজ।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ মে থেকে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ মে। তবে বৃষ্টি বাগড়া দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে প্রথম ও শেষ ওয়ানডেতে।

গত বছরের মে মাসে ঘূর্ণিঝড় আমফান আঘাত হানে উপকূলীয় অঞ্চলে। সুন্দরবনের কারণে বাংলাদেশের তেমন ক্ষয়ক্ষতি করতে পারেনি সেই ঝড়। তবে এর প্রভাবে দেশে টানা বৃষ্টিপাত ছিল কয়েকদিন। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, যা আমফানের মতই শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা আবহাওয়াবিদদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »