মোহামেডানের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার অনুমতি পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এ আসরে তাকে দলটির অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) না খেলে ডিপিএলকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন সাকিব।যদিও ব্রাদার্স ইউনিয়নসহ কিছু দল সাকিবকে লটারির মাধ্যমে দল নির্ধারণের ইচ্ছা পোষণ জানিয়েছিল।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন গণমাধ্যমকে বলেন,”সাকিব ফ্রি খেলোয়াড় ছিল। আইনগতভাবে ফ্রি খেলোয়াড়কে দলে নিতে কোনো বাধা নেই। আমরা তার চিঠি যাচাই করে খেলার অনুমতি দিয়েছে। সাকিব মোহামেডানের হয়ে খেলতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »