নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট, ৫ টি-টোয়েন্টি ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে ১৯ সদস্যর দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। ১০ই জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়। তবে আয়ারল্যান্ড সিরিজে নতুন করে আরো একজন সহ সংক্ষিপ্ত ফরম্যাটে মোট ২০ জন সদস্য যাবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে স্পিন অলরাউন্ডার প্রেনেলান সুব্রায়েন ও পেসার লিজাড উইলিয়ামস। অনূর্ধ্ব-১৯ দলে দূর্দান্ত খেলা কাইল ভেরানে, কেগান, পিটারসেন, মার্কো ইয়ানসেন এবং সারেল এরুই ও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দলে।
১০ জুন প্রথম টেস্টের পর ১৮ই জুন শুরু হবে ২য় টেস্ট। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৬ জুন শুরু হয়ে ৩ জুলাই শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর সেখান থেকে আয়ারল্যান্ডের উদ্দেশ্য যাবেন প্রোটিয়ারা। ১১, ১৩ ও ১৬ই জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে এবং ২০, ২২ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ডি কক অধিনায়কত্ব থেকে সড়ে দাড়ানোর পর টেস্ট সিরিজে প্রথমবারের মতো অধিনায়ক হচ্ছেন ডিন এলগার।
টেস্ট স্কোয়াড: ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, সারেল এরউই, বেউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, অ্যাইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, অ্যানরিখ নরকিয়া, কেগান পিটারসেন, কাগিসো রাবাদা, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরাইনে, তাবরাইজ শামসি, লিজাড উইলিয়ামস, প্রেনেলান সুব্রায়েন এবং মার্কো ইয়ানসেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ (শুধুমাত্র আয়ারল্যান্ড সফরের জন্য), জানেমান মালান, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডি ফ্লেকও, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরাইনে এবং লিজাড উইলিয়ামস।
