নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দলে ডাকা হয়েছে এক ঝাঁক স্পিনারকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নার, ময়েজেস হ্যানরিকস, অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স। আসন্ন ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে ফিরছেন এই অভিজ্ঞ ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনড্রফ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ময়েজেস হ্যানরিকস, মিচেল মার্শ, গ্লেন ফিলিপস, রাইলি মেরেডিথ, জস ফিলিপ, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক,মার্কাস স্টইনিস, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
