ফিরেও আর ফেরা হলো না আর্চারের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইনজুরির কারণে আইপিএল খেলা হয়নি ইংলিশ পেসার জোফরা আর্চারের। তবে ইনজুরি কাটিয়ে সাসেক্সের হয়ে মাঠে ফিরেছিলেন তিনি। যদিও খুব বেশি সময় টিকে থাকতে পারলেন না আর্চার। কনুইয়ের সেই পুরনো ব্যথায় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই পেসার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইনজুরি নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছেন আর্চার। ইনজুরি কাটিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে কেন্টের বিপক্ষে মাঠে ফেরেন তিনি। যেখানে প্রথম ইনিংসে ১৩ ওভার বোলিং করে দুটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বল করলেও ছিলেন উইকেটশূন্য। আবারও অস্ত্রপচার করার প্রয়োজন হতে পারে তাঁর।

এ প্রসঙ্গে ইসিবির তরফ থেকে জানানো হয়েছে,’‘জোফরা আর্চার ডান কনুইয়ে চোটের জায়গায় ব্যথা অনুভব করছে। সে ইংল্যান্ড এবং সাসেক্সের মেডিক্যাল টিমের গাইডেন্সে রয়েছে। এই সপ্তাহের শেষে অর্চার চিকিৎসকের পরামর্শ নেবে, চোট সারানোর জন্য এর পর কী করা যায়, সেটা জানার জন্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »