সুবিধাবঞ্চিতদের নিয়ে বাবু ফাউন্ডেশনের ঈদ আনন্দ ভাগাভাগি –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দারুণ এই কথাটি আরো একবার পূর্নতা পেল বাবু ফাউন্ডেশনের উদ্যেগে। একজন সংগঠক হিসেবে সামছুল ইসলাম বাবু গোপীবাগ ফ্রেন্ডস এর মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে রেখে গেছেন অসমান্য অবদান।গোপীবাগ ফ্রেন্ডস নামের এই ক্লাবটি একসময়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পর্যন্ত খেলেছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।

মহান এই ক্রীড়া সংগঠক গত নভেম্বরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।গোপীবাগ ফ্রেন্ডস ক্লাব তার স্মরনে ইতিমধ্যে গঠন করেছে বাবু ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের।সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ইতোমধ্যে নিজেদের অর্থায়নে বেশ কিছু কল্যানমূলক কাজ করেছে বাবু ফাউন্ডেশন।

করোনার এই ক্রান্তিলগ্নে এবারের ঈদেও থেমে থাকেনি বাবু ফাউন্ডেশন এর কার্যক্রম।ঈদ উল ফিতরের দিনে বাবু ফাউন্ডেশন রাজধানীর অলি-গলি ঘুরে পথশিশুদের মধ্যে বিতরণ করেছে জামা-কাপড় আজিমপুর,টিএসসি,বিজয় স্মরণী,তেজগাঁও,মগবাজার,বেইলি রোড,শান্তিনগরে পথশিশুদের মুখে হাসি ফুটিয়েছে বাবু ফাউন্ডেশন।

উল্লেখ্য, সামছুল ইসলাম বাবু সিসিডিএম-এর দীর্ঘ দিনের প্রতিনিধি বিসিবির সাব কমিটির সদস্যও ছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »