চারবার করোনা পরীক্ষা করানো হবে শ্রীলঙ্কার ক্রিকেট দলের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন ম্যাচের ওয়ানতে সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করেছে শ্রীলঙ্কা ক্রিকেটদল। আজ সকালে ঢাকায় পৌছে বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে সফরকারীরা। সেখানেই নিয়মমাফিক তিনদিনের কুয়ারেন্টাইন পালন শেষে সম্মিলিত অনুশীলন করতে দেখা যাবে তাদের। পরে ২১ মে বিকেএসপিতে শ্রীলংকা ক্রিকেট দল নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলবে প্র্যাকটিস ম্যাচ। বাংলাদেশ সফরে কঠোর সরকারী স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে হবে শ্রীলংকা ক্রিকেট দলকে। বাংলাদেশ সফরকালে চারবার কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে তাদের। করোনা নেগেটিভ হলেই কেবল তাদের মাঠে ফেরার সুযোগ হবে।

স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন ”বাংলাদেশ দল শ্রীলংকায় যে প্রোটোকলে ছিল, আমরা শ্রীলংকা ক্রিকেট দলের জন্য সেরকম প্রোটোকলই তৈরি করেছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই প্রোটোকল তৈরি করা হয়েছে । প্রথম তিনদিনে একটা কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন। আর এই তিনদিনের মধ্যেই দুটো টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীননের অনুমতি মিলবে, নিজেদের মধ্যে অনুশীলন। এই পদ্ধতি আমরা যখন শ্রীলংকায় গিয়েছি তখন আমরাও ফলো করেছি।মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »