শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না রুবেল-হাসান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইনজুরির কারণে ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। বর্তমানে তারা পুনর্বাসন প্রক্রিয়াই থাকায় তাঁদের দুজনকে স্কোয়াডে রাখা হবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ চলাকালীন পিঠের ইনজুরিতে পড়েছিলেন হাসান। এছাড়া নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পরপরই ইনজুরিতে ভুগছেন রুবেল। কোমরের ব্যথা অনুভব হওয়াই আপাতত বিসিবির মেডিকেল বিভাগের অধীনে পুনর্বাসনে রয়েছেন রুবেল। কোন ধরনের শঙ্কা নিয়ে কাউকে দলে রাখতে চান না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক।

এ প্রসঙ্গে তিনি বলেন,”তারা (রুবেল ও হাসান) দুজনই বাদ, কোনও ধরনের শঙ্কায় (ফিটনেস নিয়ে) থাকা কাউকে আমরা দলে অন্তর্ভুক্ত করতে চাই না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »