মোহামেডানের হয়ে অধিনায়কত্ব করবেন সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনায় ক্রিকেটপাড়া হারিয়েছে তার পুরোনো রূপ। মহামারী উপেক্ষা করেও আপনগতিতে চলছিল ক্রিকেট, তার মাঝেও যেন থমকে যেতে হলো। করোনায় খেলাধুলার উপর ব্যাপক প্রভাব পরেছে।

করোনা পরিস্থিতির মাঝেও আগামী ৩১ শে মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। এই লীগে সাকিব মোহামেডানের সঙ্গে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মোহামেডানের সাথে তার কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগেই। মোহামেডানের হয়ে খেলার জন্য চুক্তিপত্রেও সই করেছেন তিনি।

মোহামেডান কতৃপক্ষের কর্তারা মিলে সাকিবকেই এবারের আসরে দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন বলে যানা যায়। কতৃপক্ষ জানিয়েছে, মোহামেডানের কর্মকর্তাদের সাথে কথাবার্তা হয়ে গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্ব বর্তেছে সাকিবের কাঁধে। তিনি আরও জানিয়েছেন, সাকিবও অধিনায়কত্বের প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ৩১ মে থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের এবারের আসরে মোহামেডানের নেতৃত্বে চুড়ান্ত সাকিব।

করোনার কারণে আইপিএল বন্ধ হবার পর দেশে ফিরে কোয়ারেনটাইনে থাকা সাকিবের আগামী ১৮ মে থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেয়ার কথা। বিশ্বসেরা অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবার লাল সাদা জার্সি পড়ে মাঠেও নামবেন। তারপর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্বও করবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »