নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একজন ক্রিকেটার যখন নিজেকে ক্রিকেটে খুজতে মরিয়া, তখন যোগ্যতার পরও যখন স্বজনপ্রীতিতে সুযোগ হয়না তখন হতাশা নিয়েই কাটে সময়। পাকিস্তান ক্রিকেট বোর্ডে দুর্নীতি-স্বজনপ্রীতি নতুন কোনো গল্প নয়। এমন স্বজনপ্রীতির কারনে, বহু প্রতিভাবান ক্রিকেটার অকালে হারিয়ে গছে। শোয়েব আখতার, মোহাম্মদ আমিরের পর এবার নিজ দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দলের সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক। তার দাবি, পিসিবি কর্মকর্তা ও জাতীয় নির্বাচক কমিটি স্বজনপ্রীতিতে বিশ্বাসী। যে কারণে যোগ্য খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাচ্ছে না।
গেল বছরের সেপ্টেম্বরে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন শোয়েব মালিক। এরপর আর তাকে জাতীয়দলের জার্সিতে দেখা যায়নি। এজন্য, তিনি পাকিস্তান বোর্ডকে দায়ী করে বেশ ক্ষোভের সঙ্গে বলেন, ‘সারা দুনিয়া পছন্দ ও অপছন্দের ওপর চলে। কিন্তু আমাদের দেশে এই ব্যাপারটা খোলাখুলি হয়। সেটা খুব চোখে লাগে। এখানে যোগ্যরা সুযোগ পায় না। বিশেষ করে আমাদের দেশের ক্রিকেট বোর্ড ও জাতীয় দলে অতিরিক্ত স্বজনপ্রীতি দেখা যায়। ফলে আমাদের ক্রিকেট আরও পিছিয়ে যাচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তাদের অপেশাদারিত্বে হাতাশা প্রকাশ করে শোয়েব আরো বলেন, ‘৩৯ বছর হলেও আমি দেশের হয়ে খেলার জন্য পুরো ফিট। তবে দলে ডাক না পেলেও আক্ষেপ নেই। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে বোর্ড কর্মকর্তাদের রোষের মুখে পরতে হলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছুই হতে পারে না’। বোর্ডের সমালোচনা করলেও অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেন শোয়েব, ‘বাবর দারুণ ব্যাটসম্যান হলেও অধিনায়ক হিসেবে এখনও বড় সাফল্য পায়নি। এর বড় কারণ আমাদের দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। কারণ বাবর এখনও পর্যন্ত নিজের পছন্দের ক্রিকেটার পায়নি।’
