নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চুড়ান্ত সময় নির্ধারণ করেছে বোর্ড।প্রতিটি ম্যাচই দিবারাত্রিতে।
আগামী ২৩ মে থেকে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচ দুপুর ২ঃ০০ মিনিটে শুরু হবে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ মে।
রবিবার (১৬ মে) সকালে বাংলাদেশে পৌছে শ্রীলঙ্কা ক্রিকেটদল। ১৮ মে পর্যন্ত কোয়ারেন্টিনে পালন করবে তারা। এরপর, ১৯ ও ২০ মে একাডেমি মাঠে অনুশীলন শেষে ২১ মে খেলবে একদিনের প্রস্তুতি ম্যাচ। তিন ওয়ানডের মত লঙ্কানদের প্রস্তুতি ম্যাচও অনুষ্ঠিত হবে মিরপুরে। সিরিজ শেষে আগামী ২৯ মে বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা।
তারিখ কার্যক্রম ভেন্যুঃ-
১৬ মে ২০২১ঃ- ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় দল।
১৭ মে ২০২১ঃ- কোয়ারেন্টিন।
১৮ মে ২০২১ঃ- কোয়ারেন্টিন।
১৯ মে ২০২১ঃ- অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।
২০ মে ২০২১ঃ- অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।
২১ মে ২০২১ঃ- একদিনের প্রস্তুতি ম্যাচ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
২২ মে ২০২১ঃ- অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।
২৩ মে ২০২১ঃ- ১ম ওয়ানডে (দিবারাত্রি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
২৪ মে ২০২১ঃ- অনুশীলন/বিশ্রাম বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।
২৫ মে ২০২১ঃ- ২য় ওয়ানডে (দিবারাত্রি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
২৬ মে ২০২১ঃ- অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।
২৭ মে ২০২১ঃ- অনুশীলন বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।
২৮ মে ২০২১ঃ- ৩য় ওয়ানডে (দিবারাত্রি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
২৯ মে ২০২১ঃ- বাংলাদেশ ছাড়বে লঙ্কানরা।
