নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাম্প্রতিক সময়ে চোটের কারণে বিগত কয়েক মাস ধরে নিয়মিত খেলতে পারছেন না পেসার ভুবেনেশ্বর কুমার। আসন্ন ইংল্যান্ড সফরে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার স্থান পাননি ভারতীয় টেস্ট দলে। তাই গুঞ্জন উঠেছে, ভুবনেশ্বর নাকি টেস্ট খেলতে চান না।
ভুবনেশ্বরের মত তারকা টেস্ট খেলতে চান না, এমন খবর ছড়িয়ে পড়ায় তাই রেগে আগুন ভারতের তারকা এই ক্রিকেটার।
এক টুইট বার্তায় ভুবনেশ্বর বলেন,”আমি টেস্ট খেলতে চাই না বলে খবর বেরিয়েছে। এটা স্পষ্ট করে দিতে চাই যে, নির্বাচিত হব কি না সেই কথা না ভেবেই আমি সবসময় নিজেকে তিন ফরম্যাটের জন্য প্রস্তুত রাখি এবং ভবিষ্যতেও তাই করব।’’
গুজব ছড়ানো মানুষদের নিয়ে ভুবনেশ্বর পরামর্শ দিয়েছেন, সত্যতা যাচাই না করে যেন কোনো খবর প্রচার না করা হয়। তিনি বলেন,’‘পরামর্শ রইল, দয়া করে সূত্রের উপর ভিত্তি করে নিজেদের অনুমানের কথা লিখবেন না।”
