নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০০৯ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে পাকিস্তান দল। এরপর দলটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউনিস খান এই ফরম্যাট থেকে অবসরে যান। যে কারণে তখন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান শোয়েব মালিক। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডার অধিনায়ক হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন দলটির তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
ইউনিসের বিদায়ের পর পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেন মালিক। মূলতত অভিজ্ঞ এই অলরাউন্ডার অধিনায়ক হওয়ায় তখন পাকিস্তান দলে রাজনীতির প্রভাব সৃষ্টি হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেছেন আফ্রিদি।
এ প্রসঙ্গে আফ্রিদি বলেন,”আমি আর কোনো ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় পাকিস্তান অধিনায়ক হয়েছিল এবং তখন দলের মাঝে অনেক রাজনীতি চলছিল।”
