স্যার কিংবা লর্ড ডাকায় ক্ষিপ্ত মিঠুন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাঠে ভালো পারফর্ম করেন কিংবা খারাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই বিদ্রূপের শিকার হতে হয় জাতীদলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে। যদিও তিনি, সমালোচকদের বা নিন্দুকদের এড়িয়ে চলার চেষ্টা করেন।

নিউজিল্যান্ডে ধারাবাহিকতাভাবে আশানুরূপ ফলাফল করতে পারেননি মোহাম্মদ মিঠুন। ব্যাট হতে হতাশ, সমালোচকদের বিদ্রুপ। তবুও, এসব কথায় তিনি প্রভাবিত হন না, তা জানালেন নতুন করে। মুখ খুলেছেন ‘স্যার’ ও ‘লর্ড’ নামে তাকে সমর্থকদের ব্যাঙ্গাত্মক নামকরণ প্রসঙ্গেও। মিঠুন বলেন, ‘সত্যি বলতে আমি এসব না শোনার চেষ্টা করি। যতটুকু পারি আমি এই জিনিসগুলো এড়িয়ে চলি। আজকে আমি বাংলাদেশ দলে যে এসেছি, আপনিও আনেননি, যারা আমাকে ‘স্যার’ বা লর্ড’ বলছে তারাও আনেনি। এখানে আসতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমি কোনো কিছু সহজে পাইনি। অনেক লম্বা সময় ক্রিকেট খেলার পর বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি।’

যে কোন ক্রিকেটারই যখন টানা কয়েক ম্যাচ খারাপ খেলে, তখন স্বাভাবিকভােই বাংলাদেশী ক্রিকেট সমর্থকদের সমালোচনার স্বিকার হন। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যানও তার বাহিরে নন।

মিঠুন এক সংবাদমাধ্যমকে বলেন, “এত কিছু চিন্তা করে খেলতে নামলে কিছুই করা সম্ভব না। সত্যি বলতে, আপনাদের কাজ লেখা, আপনারা লেখবেন। মানুষের কাজ কথা বলা, তারা কথা বলবে। আমাদের কাজ মাঠে খেলা। আমরা মাঠে খেলছি বলেই কিন্তু আপনারা লিখছেন বা মানুষ দুইটা কথা বলছে, কেউ দুইটা গালি দিচ্ছে বা কথা বলছে।’

বাংলাদেশী ক্রিকেটারদের নেতিবাচক আলোচনা বেশি হয় বলেই অতিরিক্ত নিন্দার মুখোমুখি হতে হয়। এসব নিন্দা বিদ্রুপ এড়িয়ে মাঠের মাঠের পারফরম্যান্সেই উপযুক্ত জবাব দেওয়াটাই ভাল মনে করছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »