ভারতের জন্য টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল কঠিন- হনুমা বিহারী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্ব ক্রিকেটে এক নতুন উদ্ভাবন, হতে চলেছে টেস্ট চ্যামম্পিয়নশীপ ফাইনাল। ফাইনাল ম্যাচের আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ভারতীয় ব্যাটসম্যান হনুমা বিহারীর মতে, এটাই এগিয়ে রাখবে কেন উইলিয়ামসনদের।

আগামী ২ জুন ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিবে ভারত। হনুমার মতে ২ ম্যাচের সেই সিরিজ কোহলীদের থেকে কিছুটা এগিয়ে রাখবে উইলিয়ামসনদের। ভারতের মিডল অর্ডার এই ব্যাটসম্যান বলেন, “খুব আকর্ষণীয় হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম বার বলে সমর্থকরাও তাকিয়ে রয়েছেন এই দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই পরিস্থিতিতে খেলা বেশ কঠিন। তবে আমরা জানি ভারতীয়রা অসামান্য কাজ করতে পারে। আত্মবিশ্বাস নিয়েই খেলব ফাইনালে এবং ইংল্যান্ড সিরিজে।”

চলমান করোনা পরিস্তিতির মোকাবেলা নেমেছেন হনুমা। নেটওয়ার্কের মাধ্যমে একটি দল তৈরি করেছেন তিমি। এই দল থেকে করোনা আক্রান্তদের সাহায্য করা হয়। নিজেরা না পারলে নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে সাহায্য চান তাঁরা। খেলা শুরু হয়ে গেলে এই কাজ করা যে কঠিন হবে তা মানছেন হনুমা। তিনি বলেন, “দুটো দিকই সামলানোর চেষ্টা করি। বাড়িতে থাকলে আমি ওই কাজেই মন দিই। মাঠে ঢুকলে আমি জানি কী করতে হবে, সেই দিকেই সম্পূর্ণ মনোযোগ দিই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ড সিরিজে সেরাটা দেওয়ার জন্য নিজেকে তৈরি করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »