নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের রিসিরজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেটদল। সফরকারীর দল বাংলাদেশে পৌছেই নিয়ম অনুযায়ী তিন দিনের রুম কোয়ারেন্টিন পালন করছেন।
রবিবার (১৬ মে) সকাল সোয়া আটটায় শ্রীলঙ্কান একটি এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকা এসে পৌঁছায় সফরকারী দল। বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি হোটেলে। এবং সে হোটেলেই শুরু হয়েছে তাদের কোয়ারেন্টিন, যা চলবে ১৮ মে পর্যন্ত। এই তিন দিন নিজেদের রুম থেকে বের হতেও পারবেনা কোন ক্রিকেটার।
করোনা টেস্টে নেগেটিভ ফলাফল সাপেক্ষে ১৯ মে থেকে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা। এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে কুশল পেরেরার।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৩, ২৫ ও ২৮ মে।
