নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটারদের নিয়মিত বিশ্রামের সুবিধা করার পরে এবার কোচিং স্টাফদের বিশ্রামের সুযোগ করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তারা বিশ্রাম দিচ্ছে প্রধান কোচ ক্রিস সিলভারউডকে।
আসন্ন শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকবেন তিনি। যে কারণে এই দুটি সিরিজে সিলভারউডের জায়গাই কাজ করবেন সাবেক দুই ইংলিশ ক্রিকেটার পল কলিংউড ও গ্রাহাম থর্প।
এদিকে নিজের ছুটি প্রসঙ্গে সিলভারউড বলেছেন,’‘আমাদের নিজেদেরকে সতেজ রাখা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমি যদি নিজের শতভাগ দিতে না পারি, তাহলে সেটা খেলোয়াড়দের সাথে অন্যায় হবে। এটা আমার নিজের জন্যও ভালো হবে না। আমার নিজের যে পর্যায়ের সেবা দেয়া উচিত, তা দিতে পারব না।’’
