আইপিএলকেই সেরা মানছেন ওয়াহাব রিয়াজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রতিটি ম্যাচই যেন নাটকীয়তায় ভরপুর থাকে আইপিএলে। যে কারণে বর্তমান সময়ে আইপিএলই জনপ্রিয়তার শীর্ষে। একে ত আইপিএলে টাকার ঝনঝনানি সাথে দেখা মেলে বিশ্বের সেরা সব ক্রিকেটারদের। আইসিসির বড় কোন ইভেন্ট ছাড়া আর এত নামি দামি ক্রিকেটারের দেখা মেলে না কখনো।

ভারত ছাড়াও আরো বেশ কিছু দেশ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এমন টুর্নামেন্ট চালু করলেও আইপিএলের সঙ্গে পাল্লা দিয়ে সমকক্ষ হতে পারেনি। আর এমনটা পাকিস্তানের ওয়াহাব রিয়াজও বিশ্বাস করেন, যে আইপিএলই বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

সম্প্রতি এক সাক্ষাৎারে ওয়াহাব বলেন,”আইপিএলে সব বিশ্ব সেরা ক্রিকেটাররা খেলতে আসে। আপনি আইপিএল এবং পিএসএলের মধ্যে তুলনা করতে পারবেন না। এটা অন্য লেভেলের টুর্নামেন্ট। তাদের প্রতিশ্রুতি, ব্যবস্থাপনা অন্যরকম।’’

তিনি আরও বলেন,”আমার মনে হয় না অন্য কোনো লিগের সাথে আইপিএলকে তুলনা করা উচিত। তবে যদি আইপিএলের পর কোনো টুর্নামেন্ট সেরা হিসেবে বিবেচনা করলে সেটা অবশ্যই পিএসএল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »